নিরাপদ ও সুরক্ষিত লেনদেন
ফিশিং ও স্পুফিং প্রতারণা চিনতে শিখুন, এবং জানুন BookMyHSRP কীভাবে আপনার লেনদেন সুরক্ষিত রাখে।
প্রতারণা ও জালিয়াতি সম্পর্কে সচেতন হোন
ইন্টারনেট ও ইমেলের সবচেয়ে প্রচলিত প্রতারণার সতর্কতামূলক লক্ষণগুলি সম্পর্কে সচেতন হতে নিচের তথ্যগুলি পড়ার অনুরোধ করছি। ইমেল প্রতারণা দুই ধরনের — ফিশিং ও স্পুফিং। দুই ক্ষেত্রেই “প্রেরক”-এর ঠিকানা জাল করা হয়, যাতে মনে হয় ইমেলটি এমন কোনো উৎস থেকে এসেছে যেখান থেকে আসলে আসেনি।
ফিশিং কী?
ফিশিং হল প্রতারকদের দ্বারা আপনার ব্যক্তিগত তথ্য “ছিপ ফেলে ধরার” চেষ্টা। ফিশিং সাধারণত এমন একটি ইমেল, যা আপনাকে একটি লিঙ্কে ক্লিক করতে উৎসাহিত করে এবং আপনার অ্যাকাউন্ট, পাসওয়ার্ড বা ব্যক্তিগত তথ্য হাতানোর জন্য তৈরি একটি জাল লগইন পৃষ্ঠায় নিয়ে যায়। এই ধরনের ইমেল দিয়ে প্রাপককে ক্ষতিকর সফটওয়্যার ডাউনলোড করার প্রলোভনও দেখানো হতে পারে।
ফিশিং প্রতারণা এবং কীভাবে নিজেকে রক্ষা করবেন সে সম্পর্কে আরও তথ্য antiphishing.org-এ পাওয়া যাবে।
স্পুফিং কী?
স্পুফ ইমেলে সাধারণত চাকরির ভুয়ো প্রস্তাব এবং/অথবা টাকাপয়সার লেনদেন করার আমন্ত্রণ থাকে। দুর্ভাগ্যবশত এই ধরনের প্রতারণা সারা বিশ্বে প্রচলিত এবং যে কেউ, এমনকি অসতর্ক চাকরিপ্রার্থীরাও, এর শিকার হতে পারেন। প্রেরকের ঠিকানা প্রায়ই ছদ্মবেশী থাকে, এবং প্রেরক হয়তো সঠিক ঠিকানা, ফোন নম্বর বা ইমেল আইডির মতো সম্পূর্ণ যোগাযোগের তথ্য দেননি।

